ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০২-২৪
  • ১০৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের চেষ্টাকালে পাসপোর্টবিহীন ১১ বিদেশিকে আটক করেছে র‍্যাব। শুক্রবার দুপুরে উখিয়া ডিগ্রি কলেজসংলগ্ন ত্রাণকেন্দ্রের সামনে থেকে তাঁদের আটক করা হয়। বিকেলে তাঁদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ১১ জন বিদেশি নাগরিককে আটকের পর থানায় হস্তান্তর করে র‍্যাব। তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, সবাই কক্সবাজার শহর থেকে সড়কপথে উখিয়ার কুতুপালং যাচ্ছিলেন। এ সময় ত্রাণকেন্দ্রের পাশ থেকে তাঁদের আটক করা হয়। বিদেশিরা দাবি করছেন, তাঁদের সবার পাসপোর্ট আছে, পাসপোর্টগুলো ঢাকায় আছে। এ ব্যাপারে অনুসন্ধান চলছে। ওসি জানান, আটক বিদেশিদের মধ্যে দুজন ইতালির ও দুজন যুক্তরাজ্যের নাগরিক। অন্য সাতজন নেদারল্যান্ডস, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, কেনিয়া, ব্রাজিল, বেলজিয়াম ও নরওয়ের নাগরিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat