ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০২-২৪
  • ১০৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে উপজেলা শহরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে আজ শনিবার রাত ১২টা পর্যন্ত এটি বহাল থাকবে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ পাঁচ বছর পর গত ৩১ জানুয়ারি জেলা ছাত্রলীগ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের জসিম খানকে (৩০) আহ্বায়ক, ১৪ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৩৪ জনকে সদস্য করে ৪৯ জনের উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে সানাউল্লাহ গিয়াস উদ্দিনের নেতৃত্বাধীন অপর একটি পক্ষ। এই পক্ষের বাধার কারণে জেলা কমিটি–ঘোষিত পক্ষটি এত দিন মাঠে নামতে পারছিল না। এমনকি ২১ ফেব্রুয়ারিতে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারেও যেতে পারেনি। তারা ২২ ফেব্রুয়ারি উপজেলা সদরে সভা করে আজ ২৪ ফেব্রুয়ারি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পরিচিতি সভা করার ঘোষণা দেয়। পরদিন একই স্থানে সমাবেশের ডাক দেয় প্রতিপক্ষটি। এ নিয়ে গতকাল বিকেল থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন উপজেলা সদরে ২৪ ঘণ্টার জন্য ১৪৪ জারি করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম উম্মে ইসরাত প্রথম আলোকে বলেন, সংঘাত এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, একই স্থানে ছাত্রলীগের দুই পক্ষ সমাবেশ ডাকায় উপজেলা সদরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat