ব্রেকিং নিউজ :
বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময় চাদে কূপের দখল নিয়ে বাড়ছে প্রাণঘাতী সংঘাত
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৯
  • ৩৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জিয়াউর রহমান মুুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিলেন না : হানিফ

নিউজ ডেস্ক:-আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, জিয়াউর রহমান কখনও মুুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিলেন না, ’৭৫ এ জাতির পিতাকে হত্যার পর তার কর্মকান্ডে সেটা প্রমাণিত হয়েছে।
আজ শনিবার কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‘জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন না, ঘোষণার সময় তিনি তিন নম্বর পাঠক ছিলেন এ কথা উল্লেখ করে হানিফ বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেটা ২৬ মার্চ সকাল থেকে সারাদেশের আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতাকর্মীরা মাইকিং করে প্রচার করেছিলেন। এদিন সকালে চট্টগ্রাম কালুরঘাট বেতারকেন্দ্র থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন।
হানিফ বলেন, ২৭শে মার্চ কালুরঘাট বেতারকেন্দ্রে স্বাধীনতার ঘোষণা পাঠ করানোর জন্য একজন সামরিক কর্মকর্তা হিসেবে জিয়াউর রহমানকে আওয়ামী লীগ নেতাসহ সাধারণ মানুষ অনেকটা জোর করে ধরে নিয়ে গিয়েছিলেন। মূল লক্ষ্য ছিল ঘোষণার পর যাতে পাকিস্তান সৈন্যবাহিনীতে যেসব বাঙ্গালী সেনা কর্মকর্তা ও সেনা সদস্য ছিলেন তারা যেন পাকিস্তান ত্যাগ করে আমাদের স্বাধীনতার পক্ষে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat