ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৪
  • ৩৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুলাউড়ায় রেল দুর্ঘটনা : তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক:-মৌলভীবাজারের কুলাউড়ায় রেল দুর্ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার সকালে সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।

কমিটির প্রধান করা হয়েছে রেলওয়ের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পূর্বাঞ্চল) মো. মিজানুর রহমানকে। এই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে রবিবার রাত ১২টার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় রেলপথের একটি ব্রিজ ভেঙে উপবন এক্সপ্রেসের একটি বগি খালে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো দুই শতাধিক যাত্রী। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আহতদের উদ্ধার করে কুলাউড়া, মৌলভীবাজার, ফেঞ্চুগঞ্জ ও সিলেটের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি রাতে বরমচাল স্টেশন থেকে ২০০ মিটার দূরে ইসলামাবাদ এলাকায় পৌঁছলে পেছন দিকের বগিতে বিকট শব্দ হয়। এর কিছুক্ষণের মধ্যে সামনে বড়ছড়া ব্রিজ ভেঙ্গে নীচে ১টি বগি পড়ে যায়। আরো ৩টি বগি ব্রিজের পাশে উল্টে দুমরে মুচড়ে পড়ে। অন্য আরো দুটি বগি লাইনচ্যুত হয়।

ঘটনার পরপর এলাকাবাসী, ফায়ার সার্ভিসের ২৭টি ইউনিট ও পুলিশ যাত্রীদের উদ্ধারে কাজ চালায়। জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় বিভিন্ন হাসপাতাল থেকে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায়।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল এই দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, উদ্ধার কাজে সহায়তা করার জন্য ২ প্লাটুন বিজিপি ঘটনস্থলে কাজ করছে। স্থানীয় বিভিন্ন হাসপাতালে লাশ পড়ে আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat