ব্রেকিং নিউজ :
যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দিয়েছেন সেনাবাহিনী প্রধান মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৬-২১
  • ৩৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানে বিমান হামলার অনুমোদনের পরই সিদ্ধান্ত বাতিল যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক:-ইরান যুক্তরাষ্ট্রের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার পাল্টা ব্যবস্থা হিসেবে ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইরানী লক্ষ্যবস্তুতে বিমান হামলার সিদ্ধান্ত অনুমোদনের পরপরই তা বাতিল করেছেন।
নিউইয়র্ক টাইমস’র রিপোর্টে বলা হয়, ট্রাম্প যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করা ঘটনাকে ইরানের একটি “বিরাট ভুল” বলে অভিহিত করেন।
রিপোর্টে বলা হয়,বৃহস্পতিবার সন্ধ্যায় সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইরানের রাডার ও মিসাইল ব্যাটারির মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে বিমান হামলার পরিকল্পনা করা হয়েছিল তবে তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত বাতিল করা হয়।
হোয়াইট হাউস এবং পেন্টাগন কর্মকর্তারা এ বিষয় কোন মন্তব্য করতে রাজি হয়নি উল্লেখ করে টাইমস জানায়,ভবিষ্যতে এধরণের হামলার কোন পরিকল্পনা আছে কিনা সেটি স্পষ্ট নয়।
ইরান এর আগে বলেছে, তাদের জলসীমায় ক্ষেপণাস্ত্রে ভূপাতিত যুক্তরাষ্ট্রের গ্লোবাল হক গোয়েন্দা ড্রোনের অংশগুলো উদ্ধার করা হয়েছে। তবে পেন্টাগন বলেছে, যখন ড্রোনটিতে হামলা করা হয় তখন এটি আন্তর্জাতিক জলসীমার উপর ছিল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাবেদ জাফরি বলেছেন, আমরা যুদ্ধ চাইনা, তবে আমরা আমাদের ভূমি,আকাশ ও জলসীমাকে অবশ্যই রক্ষা করবো।
অপর এক খবরে বলা হয়,ওয়াশিংটন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গালফ ও ওমান উপসাগরে ইরানের আকাশসীমা দিয়ে আমেরিকার বেসামরিক বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের এভিয়েশন কতৃপক্ষ জানায়,ইরানের ভূমি থেকে আকাশে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের ড্রোন নামিয়ে আনার ঘটনা যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচলের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat