ব্রেকিং নিউজ :
যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দিয়েছেন সেনাবাহিনী প্রধান মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৯
  • ৩৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়ার উপ-নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বীতামূলক হবে : সিইসি

 নিউজ ডেস্ক:-প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, বগুড়া-৬ শুন্য আসনের উপ-নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বীতামূলক হবে। এ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুন।
তিনি বলেন, উপনির্বাচনকে জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের মতো সমান গুরুত্ব দেয়া হচ্ছে।
তিনি আজ বুধবার বগুড়া জেলা প্রশাসকের সভাকক্ষে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।
সিইসি বলেন, বগুড়ার নির্বাচনী পরিবেশ অনুকূলে রয়েছে এবং সার্বিক পরিস্থিতি ভালো। তিনি সুষ্ঠু ও প্রতিযোগীতামুলক পরিবেশের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর হোসন।
রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নুর উর রহমানের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, নির্বাচনে বগুড়া আসনে ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন ভোটার রয়েছেন। ১৪১টি কেন্দ্রে তাদের ভোট গ্রহণ করা হবে।
সিইসি বলেন, এ নির্বাচনে ইভিএমএ ভোট গ্রহণের পর যতুটুকু সম্ভব আগামী নির্বাচনগুলোতে ইভিএমএ পদ্ধতির মাধ্যমে ভোট করা হবে। ভবিষ্যতে সব নির্বাচনে ইভিএম ব্যবহারের আইনগত কাঠামো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat