ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৯
  • ৩৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাপানে ভূমিকম্পে মৃদু সুনামি আহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক:- জাপানে একটি শক্তিশালী ভূমিকম্পের পর মৃদু সুনামির সৃষ্টি হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬.৪। এরফলে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেয়া হয়। এতে বুধবার বড় ধরনের ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। তবে ১৬ জন সামান্য আহত হয়েছে। খবর এএফপি’র।
জাপানের আবহাওয়া সংস্থা মঙ্গলবার জানিয়েছিল যে টোকিও’র উত্তরে জাপান সাগর উপকূলে এক মিটার (তিন ফুট) উচ্চতার সামুদ্রিক ঢেউ আঘাত হানতে পারে। কিন্তু বাস্তবে সেখানে মাত্র ১০ সেন্টিমিটার উচ্চতার সামদ্রিক ঢেউ আঘাত হানতে দেখা যায়।
ভূমিকম্প আঘাত হানার প্রায় আড়াই ঘণ্টা পর আবহাওয়া সংস্থা সুনামি সংক্রান্ত সতর্কতা তুলে নেয়।
জাপানের স্কেলে এ ভূমিকম্পের তীব্রতা ৬.০ নিরূপন করা হলেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৪। ভূমিকম্পটির উৎপত্তিস্থল থেকে ৩শ’ কেলোমিটারের বেশি দূরে অবস্থিত রাজধানী টোকিওতেও এটি অনুভূত হয়।
প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে সাংবাদিকদের বলেন, এ অঞ্চলে সম্ভাব্য উদ্ধার অভিযান চালানোর প্রস্তুতির ব্যাপারে তার সরকার সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ এএফপি’কে বলেছে, ভূমিকম্পে কমপক্ষে ১৬ জন আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat