ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৮
  • ৩৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের প্রথম ধাপ আগামী বছরের জানুয়ারিতে সম্পন্ন হবে : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক:-  ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রথম ধাপ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানী রেল স্টেশন পর্যন্ত আগামী বছরের জানুয়ারি মাসে সম্পন্ন হবে।
এ ছাড়াও ২য় ও ৩য় ধাপের কাজ বনানী রেল স্টেশন থেকে মগবাজার রেল ক্রসিং হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ২০২২ সালের মার্চ মাসে সম্পন্ন হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
মন্ত্রী আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কাওলা নামক স্থানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা জানান।
পরিদর্শনকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের পরিচালক এ এইচ এম শাখাওয়াত আকতার এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঢাকা এলিভেটেড এক্রপ্রেসওয়ে (পিপিপি) প্রকল্পের কাজ ৩ (তিন) ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপ ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে শুরু করে বনানী পর্যন্ত। যার দৈর্ঘ্য রয়েছে ১৯.৭৩ বর্গ কিলোমিটার) প্রায় ২০ কিলোমিটার। দ্বিতীয় ধাপ হলো বনানী থেকে মগবাজার পর্যন্ত। আর তৃতীয় ধাপ হলো মগবাজার থেকে শুরু করে কুতুবখালী পর্যন্ত।
ঢাকা এলিভেটেড এক্রপ্রেসওয়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে। পাশাপাশি এ প্রকল্পের সার্বিক উন্নয়ন কাজ বেশ জোরেসোরে চলছে উল্লেখ করে তিনি বলেন, এ পর্যন্ত ১৩৩৩ টি পাইল, ৩০২ টি পাইল ক্যাপ, ৮৩ টি ক্রস-বিম, কলাম ১৮৭ (সম্পূর্ণ) ও ১২৮টি (আংশিক), ১৮৬টি আই গার্ডার নির্মাণ সম্পন্ন হয়েছে। এছাড়াও ১৪ টি স্প্যন আই গার্ডার স্থাপন কাজ সম্পন্ন হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, পদ্মাসেতুর মতো মেট্রোরেল প্রকল্পের সার্বিক উন্নয়ন কাজ আগের চেয়ে অনেকটা পুরোদমে এগিয়ে চলেছে। এটি এখন পদ্মা সেতুরমতো দৃশ্যমান স্থায়ী হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, আট হাজার নয়শত চল্লিশ কোটি আঠারো লক্ষ টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রায় ২০ কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-কুড়িল-বনানী-মহাখালী-তেজগাঁও-মগবাজার-কমলাপুর-সায়েদাবাদ-যাত্রাবাড়ী হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালীতে মিলিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat