ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৮
  • ৩৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১২, আহত ১৩৪

আন্তর্জাতিক ডেস্ক:- চীনের দক্ষিণপশ্চিমে আঘাত হানা একটি শক্তিশালী ভূমিকম্পে মঙ্গলবার মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। এতে আরো ১৩৪ জন আহত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.০। এদিকে ভূমিকম্পে ধসে পড়া বিভিন্ন ভবনের ভিতর থেকে জীবিতদের বের করে আনতে উদ্ধার কর্মীদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। খবর এএফপি’র।
চায়না আর্থকুয়াক নেটওয়ার্কস সেন্টার জানায়, সোমবার রাতে সিচুয়ান প্রদেশের ইবিন নগরীর উপকণ্ঠে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছের একটি হোটেল ধসে পড়েছে। তবে এ ঘটনায় সেখানে কেউ হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভূমিকম্পে বিভিন্ন এলাকার মহাসড়কে ফাটল দেখা দিয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি’র ভিডিও ফুটেজে একটি ভবনের ধ্বংস্তুপের ভিতর থেকে উদ্ধার কর্মীদের স্ট্রেচারে করে জীবিত একজনকে বের করে আনতে দেখা যায়।
ইবিন নগর সরকার জানায়, ভূমিকম্পে চাংনিং কাউন্টিতে আটজন এবং কিজিয়াং কাউন্টিতে অপর তিনজনের প্রাণহানি ঘটে।
তারা আরো জানায়, উদ্ধার কর্মীরা বিভিন্ন ভবনের ভিতর থেকে ছয়জনের লাশ ও সাতজনকে জীবিতাবস্থায় উদ্ধার করেছে।
সিনহুয়া জানায়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজের জন্য তিন শতাধিক দমকল কর্মী পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat