ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৬
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিস ইন্ডিয়া শিরোপা জিতলেন রাজস্থানের সুমন রাও

বিনোদন ডেস্ক:- ২০১৯ ফেমিনা মিস ইন্ডিয়া শিরোপা জিতলেন রাজস্থানের সুমন রাও। শনিবার সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৯ -এর গ্রান্ড ফিনালে। সেখানে সকলকে হারিয়ে সেরার মুকুট পরেন সুমন।

২২ বছর বয়সী সুমন ছোট থেকেই পড়াশুনাতে বেশ মেধাবী। চার্টার্ড আকাউন্টেন্সি (সিএ) পড়ার পাশাপাশি মডেল হিসাবেও ফ্যাশন ইন্ডাস্ট্রি-তে তিনি বেশ পরিচিত মুখ। কাজের বাইরে সময় পেলেই সমাজসেবা করতে ভালোবাসেন সুমন। নিজেই সঙ্গীদের সাথে নেমে পড়েন রাস্তা-ঘাট পরিষ্কার করতে। তাছাড়া শিশুস্বাস্থ্য নিয়ে সচেতনতা প্রসারের কাজও করে থাকেন তিনি। শুধু তাই নয়। নিজের স্বাস্থ্যের প্রতিও বেশ সচেতন তিনি। যোগা, জিমে শরীরচর্চা করা তার রুটিনে মাস্ট।

এ বছরই ফেব্রুয়ারি মাসে রাজস্থানে ফেমিনা মিস ইন্ডিয়া রাজস্থানের খেতাব পান তিনি। সেখানে র‌্যাম্পওয়াকে পারদর্শীতার জন্য স্বীকৃতি পান তিনি। এরপর দেশসেরা নির্বাচিত হলেন সুমন।

এদিন সেরার মুকুট পরার পর সুমন বলেন, ‘জীবনে কোনও লক্ষ্যের জন্য যদি দৃঢ়প্রতিজ্ঞ হয়ে যাওয়া যায়, তা হলে শরীরের সর্বশক্তি দিয়ে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া সম্ভব।’

এদিন মিস ইন্ডিয়ার গ্রান্ড ফিনালেতে সর্দার বল্লভভাই পটেল স্টেডিয়ামে প্রতিযোগিতার উপস্থাপক ছিলেন পরিচালক করণ জোহর এবং অভিনেতা মনীশ পাল। বিচারকের আসনে ছিলেন বলি অভিনেত্রী হুমা কুরেশী, অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং, কোরিয়োগ্রাফার সুনীল ছেত্রী এবং ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং মেধার নিরিখে বিচার করেই সুমনকে দেওয়া হয় ভারত সুন্দরীর খেতাব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat