ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৬-১২
  • ৩৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মহাসড়কের পাশে গাড়িচালকদের জন্য বিশ্রামাগার স্থাপন করা হবে : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক:-দেশের প্রধান চারটি মহাসড়কের পাশে গাড়িচালকদের জন্য বিশ্রামাগার ও পার্কিং স্টেশন স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
আজ সংসদে জাতীয় পার্টির সদস্য মো. মুজিবুল হকের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী মহাসড়কে চালকদের একটানা ৫ ঘন্টার অতিরিক্ত সময়ে গাড়ি না চালাতে এবং তাদের জন্য মহাসড়কে বিশ্রামাগার স্থাপনের নির্দেশনা প্রদান করেছেন। এ লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার নিমসারে, ঢাকা-রংপুর মহাসড়কে পাশে দেশের প্রধান চারটি মহাসড়কে সিরাজগঞ্জের পাঁচিলায়, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হবিগঞ্জের জগদিশপুরে এবং ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরা জেলার লক্ষ্মিকান্ড নামক স্থানে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিশ্রামাগার ও পার্কিং স্টেশন স্থাপনের লক্ষ্যে ডিপিপি অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।’
পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ‘স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট (এসইআইপি)’ প্রকল্পের আওতায় ৫ বছরে মোট ১ লাখ দক্ষ গাড়িচালক সৃষ্টি করার কার্যক্রম চলমান রয়েছে। বিআরটিসি প্রকল্প মেয়াদে অর্থাৎ ২০২২ সালের মধ্যে মোট ৩৬ হাজার গাড়িচালক তৈরি করবে। চলতি বছরের জুন মাসের মধ্যে ৮ হাজার গাড়িচালকের প্রশিক্ষণ সমাপ্ত হবে।
মো. মুজিবুল হকের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এবারের ঈদ যাত্রায় দুর্ঘটনা কম হয়েছে, তবে মৃত্যুর হার বেশি ছিল। থ্রি হুইলার, ব্যাটারি চালিত ইজিবাইক, লেগুনা, নসিমন, করিমন নিয়ম ভেঙ্গে মহাসড়কে উঠে যাওয়ায় দুর্ঘটনাগুলো সংঘটিত হয়েছে এবং মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে। এসব ছোট-ছোট যানবাহন চলাচলে নীতিমালা প্রণয়ন করা হবে।
দুর্ঘটনা রোধে সড়ক শৃংখলার ব্যাপারে মন্ত্রী সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat