ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৬-১২
  • ৩৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যে কোনো মুহূর্তে সাবেক ওসি মোয়াজ্জেম গ্রেফতার : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক:-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর মামলার আসামি সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন দেশেই আছে। ওসির বাইরে যাওয়ার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। যে কোনো মুহূর্তে তাকে গ্রেফতার করা হবে।

বুধবার রাজধানীর বকশিবাজারে কারা কনভেনশন সেন্টারে আয়োজিত কারা অধিদফতরের উদ্ভাবনী মেলা ও শোকেসিং ২০১৯ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওসি মোয়াজ্জেমকে ধরা যাচ্ছে না - বিষয়টি ঠিক না। তার (ওসি) বাইরে যাওয়ার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ওসি মোয়াজ্জেম দেশেই আছে। তাকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হবে।’

ডিআইজি মিজানুর রহমানের প্রসঙ্গে তিনি বলেন, ‘ডিআইজি মিজান ঘুষ দিয়েছেন, নিশ্চয়ই তার দুর্বলতা আছে। তা না হলে তিনি কেন ঘুষ দেবেন। ঘুষ দেওয়া-নেওয়া দুটোই অপরাধ। মিজানের বিরুদ্ধে আগের অভিযোগের তদন্ত চলছে। এর মধ্যে আবার ঘুষ কেলেঙ্কারি। এ কেলেঙ্কারি যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat