ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৬-১২
  • ৩৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুদানে সহিংসতার কঠোর নিন্দা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের

আন্তর্জাতিক ডেস্ক:- জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সুদানে সাম্প্রতিক সহিংসতার কঠোর নিন্দা এবং এ সংকট সমাধানে কাজ করতে খার্তুমের সামরিক শাসক ও বিক্ষোভ-আন্দোলনের নেতাদের আহ্বান জানিয়েছে। খবর এএফপি’র।
মঙ্গলবার সর্বসম্মতিক্রমে দেয়া এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে দ্রুত বিভিন্ন হামলা বন্ধের এবং মানবাধিকার সমুন্নত রাখার গুরুত্বের ওপর জোর দেয়ার আহ্বান জানিয়েছে।
সুদানের এ সংকট প্রশ্নে একই ধরনের আরেকটি খসড়া বিবৃতির ব্যাপারে রাশিয়া ও চীন বাধা দেয়ার এক সপ্তাহ পর বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর পক্ষ থেকে এ আবেদন করা হয়।
চিকিৎসকদের নিয়ে গঠিত একটি কমিটির মতে, গত ৩ জুন বিক্ষোভকারীদের ওপর ব্যাপক দমনপীড়ন চালানোর সময় শতাধিক লোক নিহত হয়। তবে সরকারি কর্মকর্তারা জানান, মৃতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক কম।
উল্লেখ্য, সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরের বিরুদ্ধে দেশব্যাপী মাসের পর মাস বিক্ষোভের পর গত ১১ এপ্রিল তিনি ক্ষমতাচ্যুত হন। আর এর পর থেকেই সামরিক পরিষদ দেশটির নেতৃত্ব দিয়ে আসছে।
এদিকে বিক্ষোভকারীরা অব্যাহত সামরিক শাসনের অবসানের দাবি জানিয়ে আসছে। এর ফলে সুদানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা গত ৩ জুন খার্তুমে সামরিক সদরদপ্তরের বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক শক্তি প্রয়োগ করে। এতে সেখানে ওই প্রাণহানির ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat