ব্রেকিং নিউজ :
ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির
  • প্রকাশিত : ২০১৯-০৬-০৫
  • ৩৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সাক্ষাৎ

নিউজ ডেস্ক:- জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে জানান, এ সময় স্পিকার রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের সামগ্রিক কার্যক্রম বিশেষ করে ১১ জুন শুরু হওয়া ২০১৯-২০ অর্থবছরের আসন্ন বাজেট অধিবেশন সম্পর্কে অবহিত করেন।
তিনি বলেন, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল আগামী ১৩ জুন সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন।
এ সময় রাষ্ট্রপ্রধান সংসদে উপস্থিত থাকবেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ জাতীয় সংসদের সামগ্রিক কার্যক্রমের জন্য ড. শিরীন শারমিন চৌধুরীকেও ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat