ব্রেকিং নিউজ :
যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দিয়েছেন সেনাবাহিনী প্রধান মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৯
  • ৩০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জেল কোড মেনেই ইফতার দেয়া হচ্ছে : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক:- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জেল কোড মেনেই ইফতার দেয়া হচ্ছে।
তিনি বলেন, ‘জেল হাজতে ইফতার দেওয়ার বিষয় নতুন কিছু নয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও জেল কোড মেনে ইফতারি দেওয়া হচ্ছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ রাজধানীর আগারগাঁও মেট্রোরেলের সাইট অফিসে প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
কারাগারে খালেদা জিয়ার জন্য সরকারিভাবে ইফতারির বরাদ্দ ৩০ টাকা হওয়ায় রাজনৈতিক নেতাদের সম্মানে এবার বিএনপি আয়োজিত ইফতারেরও বরাদ্দ ছিল ৩০ টাকা।
এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ইফতারিতে মানুষের বেশি চাহিদা থাকে বলে আমার জানা নাই। এটা নিয়ে রাজনীতি প্রত্যাশিত নয়। তবে খালেদার জিয়ার ইফতারি চাহিদা বেশি থাকলে সংশ্লিষ্টদের কাছে আবেদন করতে পারবেন। খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি তাকে জেল কোড মেনেই ইফতারি দেওয়া হচ্ছে।
দেশ গভীর সঙ্কটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, দেশ ভালো চলছে। দেশের মানুষ নিরপত্তা ও শান্তি চায়। আমরা দেশের উন্নয়নে কাজ করছি।
ঈদযাত্রায় ঘরমুখো মানুষের স্বস্তির বিষয়ে সেতুমন্ত্রী কাদের বলেন, কুমিল্লা ও টাঙ্গাইলে বেশ কয়েকটি সেতু এবং ওভারপাস উদ্বোধন করেছি। মানুষ স্বস্তি নিয়ে যাতায়াত করছে। দেশের সড়ক যোগাযোগ অবকাঠামোয় বিশাল পরিবর্তন এসেছে।
তিনি বলেন, এরপরও মির্জা ফখরুলের কিছু বলার থাকলে সংসদে এসে বলতে পারতেন। তাদের বেশ কিছু এমপি ও সংরক্ষিত নারী আসনের এমপি সংসদে আসছেন। কাদের বলেন, তাদের সঙ্গে মির্জা ফখরুল সংসদে আসলে তার কথাগুলো আরো ভালোভাবে উপস্থাপন করতে পারতেন।
কাদের আরো বলেন, সংসদে মির্জা ফখরুলের কথা শুধু দেশবাসী নয় সারা বিশ্বের মানুষ শুনতে পেত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat