ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৭
  • ৩১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিউজ ডেস্ক:-প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় বিষয়, বিশেষ করে তার সাম্প্রতিক লন্ডন সফর নিয়ে আলোচনা করেছেন।’
প্রেস সচিব বলেন, সরকার প্রধান তার সাম্প্রতিক ১০ দিনব্যাপী লন্ডন সফরের ফলাফল সম্পর্কে রাষ্ট্রপ্রধানকে অবহিত করেছেন।
প্রধানমন্ত্রী গত ১ মে লন্ডন যান এবং ১০ মে দেশে ফিরেন। লন্ডন সফরকালে আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে হোটেল তাজে বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা আয়োজিত মতবিনিময় সভাসহ বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেন।
সাক্ষাতে শেখ হাসিনা রাষ্ট্রপতিকে তার আগামীকাল থেকে তার ত্রিদেশীয় (জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড) সফর সম্পর্কেও অবহিত করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়ে পরস্পরের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেন।
ঈদের সময় প্রধানমন্ত্রী দেশের বাইরে অবস্থান করবেন বলে তাঁরা আগাম ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ১১ দিন লন্ডন ও জার্মানি সফর শেষে রোববার দেশে ফেরেন। প্রধানমন্ত্রীও লন্ডনে চোখের চিকিৎসা করিয়েছেন।
রাত ৮টায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে পৌঁছলে রাষ্ট্রপতি ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও রাষ্ট্রপতিকে ফুলের তোড়া উপহার দেন। রাষ্ট্রপতির পত্নী রশিদা খানমও এসময়
উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সচিবগণ এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat