ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৭
  • ৩৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ দুর্নীতি দমনে অঙ্গীকারাবদ্ধ : আনিসুল

নিউজ ডেস্ক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দুর্নীতি দমন করতে বাংলাদেশ দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ। এর ফলে দেশে উত্তরোত্তর দুর্নীতি দমন হচ্ছে।
তিনি বলেন, “আমরা আশা করি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের পূর্ণ সমর্থন থাকবে।”
মন্ত্রী অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জাতিসংঘের দুর্নীতির বিরুদ্ধে ইউএনসিএসি’র ইমপ্লিমেন্টেশন রিভিও গ্রুপ (আইআরজি)’র ১০ম সম্মেলনে এসব কথা বলেন।
আইন ও সংসদ বিষয়ক বিভাগ, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশের ভিয়েনা মিশনের পক্ষ থেকে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিয়ে গঠিত প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, “আমি এখানে উল্লেখ করতে চাই ইউএনসিএসি বাস্তবায়নে বাংলাদেশের উল্লেখযোগ্য যেসব আইন রয়েছে সেগুলো হলো প্রিভেনশন অব কোরাপশন এক্ট-১৯৪৭, ক্রিমিনাল ল এমেন্ডমেন্ট এক্ট-১৯৫৮, দি এন্টি-কোরাপশন এক্ট-২০০৪, দ্যা রাইট টু ইনফরমেশন এক্ট-২০০৯, দ্যা হুইসটল ব্লোয়ার এক্ট- ২০১১, দ্যা মানি লন্ডারিং প্রিভেনশন এক্ট-২০১২, দ্যা মিউচুয়াল লিগাল এসিস্ট্যান্স ইন ক্রিমিন্যাল মেটার এক্ট-২০১২, দ্যা এক্সট্রেডিশন এক্ট-১৯৭৪, দ্যা পাবলিক প্রোকিউরমেন্ট এক্ট-২০০৬। ”
তিনি বলেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন ও তথ্য কমিশন গঠন করেছে। এছাড়া বাংলাদেশ দুর্নীতি মুক্ত সমাজ গড়তে মন্ত্রী পরিষদ ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্রাটেজি (এনআইএস) গ্রহণ করেছে।
আইনমন্ত্রী বলেন, দুর্নীতি দমন কমিশন (এসিসি) ইউএনসিএসি চ্যাপ্টার-২ দুর্নীতি দমন সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) মানি লন্ডারিং প্রিভেনশন ও সম্পদ জালিয়াতি রোধে বিভিন্ন সংস্থা ও কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেছে।
জনসচেতনতা কর্মসূচি ন্যায়পরায়নতা ও সততা সৃষ্টি করতে ৯ মহানগর সিটি, ৬২ জেলা ও ৪২১ উপজেলায় দুর্নীতি দমন কমিটি গঠন করা হয়েছে। ওনেস্টি ও ইন্টেগ্রিটি ইউনিট দেশব্যাপী স্কুল, কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানেও গঠন করা হয়েছে বলে তিনি তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat