ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৭
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নবনির্বাচিত এমসিসি মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন

নিউজ ডেস্ক:-প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) আজ সকালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (এমসিসি) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরা শপথ নিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র একরামুল হক টিটুকে শপথ বাক্য পাঠ করান।
স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম ৩৩ জন পুরুষ ও ১১ জন নারী কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান।
স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব এসএম গোলাম ফারুক শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।
এ সময় সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহি চৌধুরী।
৫ মে বিপুল উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো এমসিসিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী একরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এই নির্বাচনে তার বিরুদ্ধে কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেনি।
৩৩টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে প্রায় ২৪২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭০ জন নারী প্রতিদ্বন্দি¦তা করেন।
সরকার গত বছরের ১৫ অক্টোবর ময়মনসিংহকে বাংলাদেশের ১২তম সিটি কর্পোরেশনে উন্নীত করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat