ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৬
  • ৩৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন ভারতের রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক:- সম্প্রতি সমাপ্ত ভারতের জাতীয় নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স (এনডিএ) বিশাল বিজয় অর্জনের পরে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে নিয়োগ দিয়েছেন।
সরকারি সূত্রে বলা হয়, এনডিএ নেতারা শনিবার মোদিকে নেতা নির্বাচিত করার পর পরই দ্বিতীয় মেয়াদের জন্য তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হয়।
নরেন্দ্র মোদি ৩০ মে শপথ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
গত সন্ধ্যায় রাষ্ট্রপতির দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ভারতীয় সংবিধানের ধারা ৭৫(১) এর অধীনে রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দ আজ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে নিয়োগ দিয়েছেন।
রাষ্ট্রপতি অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী নিয়োগের জন্য নরেন্দ্র মোদিকে নামের তালিকা পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছেন এবং রাষ্ট্রপতি ভবনে কত তারিখ কখন তাদের শপথ কবে তা জানাতে বলেছেন।
নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৫৪২টি আসনের মধ্যে ৩০৩টি আসন পেয়েছে। রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারতীয় জাতীয় কংগ্রেস পেয়েছে ৫২টি আসন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat