ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৬
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধকালীন বেতন-ভাতা উত্তোলনকারী রাজাকারদের তালিকা মন্ত্রণালয়ে পাঠানোর পরামর্শ

নিউজ ডেস্ক:-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মুক্তিযুদ্ধকালীন সময়ে থানা বা মহাকুমা অথবা জেলা প্রশাসন থেকে বেতন-ভাতা উত্তোলনকারী রাজাকারদের তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রকাশের ব্যবস্থা নিতে এর একটি তালিকা মন্ত্রণালয়ে প্রেরণের পরামর্শ দেয়া হয়েছে।
সংসদ ভবনে আজ কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
কমিটি সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এবং কাজী ফিরোজ রশীদ সভায় অংশগ্রহণ করেন।
সভায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নির্মাণাধীন ‘‘স্বাধীনতা স্তম্ভ’’ প্রকল্প কাজের অগ্রগতি আগামী ২৮ মে সকাল ১১ টায় সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নেয়া হয়।
কমিটি বিগত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি, মুক্তিযুদ্ধের তালিকা যাচাই-বাছাই কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বিভিন্ন সংস্থার প্রধানগণসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat