ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৫
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বজ্রপাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই কৃষিশ্রমিক নিহত

নিউজ ডেস্ক:-ধান কাটতে এসে বজ্রপাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই কৃষিশ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরো দুই শ্রমিক আহত হয়েছেন।

গতকাল শুক্রবার দিবারাত দেড়টার দিকে উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের রামাইল গ্রামে এই ঘটনা ঘটে।

হতাহত শ্রমিকরা ধান কাটার পর জমির আইলেই পলিথিন বিছিয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন বলে জানিয়েছে এলাকাবাসী।

নিহতরা হলেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার রৌহাদহ গ্রামের ফজল শেখের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও একই গ্রামের মহির ফকিরের ছেলে জাহাঙ্গীর হোসেন (৫০)।

উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর লিটন জানান, সলঙ্গার রৌহাদহ গ্রাম থেকে পাঁচজন শ্রমিক রামাইল গ্রামে ধানকাটার জন্য আসেন। রাতে তাঁরা ধান ক্ষেতের পাশে ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে প্রচণ্ড ঝড় ও বৃষ্টির সময় বজ্রপাত হয়। বজ্রপাতে দুই শ্রমিক নিহত ও দুজন আহত হন। খবর পেয়ে পরিবারের সদস্যরা মৃতদেহ নিয়ে যায়।

উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামানও বজ্রপাতে দুই শ্রমিকের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat