ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৪
  • ৩৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মোদির নতুন মেয়াদে অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান হবে : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক:-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন মেয়াদে দুই দেশের মধ্যে অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান হবে।
শুক্রবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমন্ডলীর সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘নরেন্দ্র মোদির গত মেয়াদে আমরা অনেক সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছি। আগামীতে অমীমাংসিত তিস্তাচুক্তিসহ অনেক সমস্যার সমাধান হবে।’
তিনি বলেন, মোদি দীর্ঘমেয়াদি সীমান্ত বিরোধ সমস্যা সমাধান করেছেন। ছিটমহল সমস্যার সমাধান তার সরকার বিগত সময়ে করেছে। মোদি দুই দেশের মধ্যকার বিদ্যমান সমস্যার সমাধান করতে আগ্রহী।
খালেদা জিয়ার চিকিৎসা-সংক্রান্ত প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, সরকার তার (খালেদা জিয়া) চিকিৎসার যথেষ্ট মানবিক।
সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, প্রায় আড়াই মাস পরে আমি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করলাম। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ঈদের পরে সাংগঠনিক সম্পাদকদের নেতৃত্বে ৮টি টিম মাঠে নামবে। তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে সম্মেলনের মাধ্যমে শক্তিশালী করে গড়ে তুলবে।
এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, আবদুস সাত্তার, সুজিত রায় নন্দী, শামছুননাহার চাপা, ফরিদুন্নাহার লাইলী, দেলোয়ার হোসেন, ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, মারুফা আকতার পপি, প্রকৌশলী আবদুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat