ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৫-২২
  • ৩৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পবিত্র কোরআন শরীফের অনুবাদ করতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মার্কিন যাজক

আন্তর্জাতিক ডেস্ক:-পবিত্র কোরআন শরীফের অনুবাদ করতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক মার্কিন যাজক। মার্কিন ওই যাজকের নাম স্যামুয়েল আর্ল শ্রপশায়ার। মঙ্গলবার সৌদি গণমাধ্যম সাবাককে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। খবর দ্য নিউ আরবের।

সাক্ষাৎকারে সাবেক মার্কিন যাজক স্যামুয়েল বলেন, সৌদি আরবে যাওয়ার পর বন্ধুত্বপূর্ণ আতিথেয়তায় মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

ঘটনার বিস্তারিত সম্পর্কে তিনি জানান, ২০১১ সালে প্রথমবার যখন তিনি সৌদির জেদ্দায় কোরআনের অনুবাদ করতে যান তখন মার্কিন গণমাধ্যমগুলোতে মুসলমানদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়।

তিনি বলেন, শিগগিরই আমি বুঝতে পারি মার্কিন মিডিয়ায় আমি যা দেখেছি, শুনেছি তার সঙ্গে এখানকার (সৌদি) বাস্তবতা পুরোপুরি ভিন্ন।

‘আমি এখানে অনেক ভালো মানুষ দেখতে পাই, যারা মুসলিম কিংবা অমুসলিম সেটা বিবেচনা না করে কেবল মানুষ হিসেবে সবার সঙ্গে ভালো আচরণ করে। আর এটা ইসলামের প্রতি ভালোলাগা তৈরি করে দিয়েছে,’ বলেন সাবেক ওই যাজক।

আর এরপর আরো ইসলাম ও কোরআন সম্পর্কে গবেষণা করতে গিয়ে একপর্যায়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন স্যামুয়েল।

বর্তমানে সৌদি আরবেই আছেন সাবেক ওই যাজক। শান্তি ও সংহতির জন্য মুসলমানদের কণ্ঠস্বর নামে অলাভজনক সংগঠন প্রতিষ্ঠা করেছেন তিনি এবং সেখানে কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat