ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৫-২১
  • ৩৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের অভিবাসন আটককেন্দ্রে গুয়াতেমালার পঞ্চম শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:- যুক্তরাষ্ট্রের টেক্সাসের সীমান্ত টহল কেন্দ্রে সোমবার ১৬ বছর বয়সী এক কিশোর মারা গেছে। এনিয়ে ডিসেম্বর মাস থেকে যুক্তরাষ্ট্রের সীমান্ত টহল এজেন্টদের হাতে আটক অবস্থায় গুয়াতেমালার পঞ্চম শিশুর মৃত্যু হল।
ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) জানায়, সীমান্ত অতিক্রম করার পর ১৩ মে কিশোরটিকে দক্ষিণ টেক্সাসের রিও গ্রান্ড ভ্যালিতে আটক করা হয়। খবর এএফপি’র।
কর্তৃপক্ষ জানায়, এই মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
তবে স্থানীয় খবরে বলা হয়, রোববার কিশোরটি জানিয়েছিল যে সে অসুস্থ বোধ করছে। যে নার্সটি তাকে দেখাশুনা করতেন তার দৃঢ় বিশ্বাস যে ছেলেটির ফ্লু হয়েছিল।
ব্যবস্থাপত্রে তাকে টামিফ্লু’র ওষুধ দেয়া হয়েছিল। অন্যান্য আটক ব্যক্তি যেন অসুস্থ না হয়ে পড়ে সেজন্য তাকে ওয়েসলাকো কেন্দ্রে স্থানান্তর করা হয়।
কিশোরটিকে মৃত অবস্থায় পাওয়ার এক ঘণ্টা আগে এজেন্টরা সর্বশেষ তার স্বাস্থ্য পরীক্ষা করে।
কেন্দ্রটি জানায়, কিশোরটির নাম কার্লোস গ্রেগরিও হার্নান্ডেজ ভাসকুয়েজ। হেল্থ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস অফিস অব রিফিউজি রিসেটেলমেন্ট পরিচালিত একটি কেন্দ্রে তাকে পাঠানোর কথা ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat