ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৫-২০
  • ৩৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এডিবিকে রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

নিউজ ডেস্ক:-পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)কে রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরে বাংলাদেশের সম্পদের সীমাবদ্ধতার কথা বিবেচনা করে তাদের জন্য প্রয়োজনীয় তহবিল ও অন্যান্য মানবিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিবি’র আবাসিক পরিচালক মনমোহন প্রকাশ আজ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ে সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এ আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদান এবং ১০ কোটি মার্কিন ডলার অনুদান দেয়ার জন্য এডিবিকে ধন্যবাদ জানান।
সাক্ষাৎকালে মোমেন বর্তমান সরকারের চলমান বিভিন্ন মে প্রকল্পের কথা তুলে ধরে এডিবির অব্যাহত সহায়তা কামনা করেন।
তিনি জলবিদ্যুৎ উৎপাদন ও আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চাচালন ও বিতরণসহ আঞ্চলিক অবকাঠামো প্রকল্পে অর্থায়নের জন্য এডিবি পরিচালকের কাছে অনুরোধ জানান।
পররাষ্ট্রমন্ত্রী এসএএসইসি কর্মসূচির মাধ্যমে আঞ্চলিক কানেক্টিভিটি জোরদারের প্রশংসা করেন।
প্রকাশ বলেন, এডিবি বিশেষ করে অবকাঠামো ও দক্ষতা উন্নয়ন এবং বাংলাদেশকে প্রবৃদ্ধি ও উন্নয়নের উন্নত পর্যায়ে নিয়ে যেতে অবদান রাখতে পারে এমন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদার করতে চায়।
এছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে দক্ষতা উন্নয়নসহ অন্যান্য আর্থ-সামাজিক ক্ষেত্রেও বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat