ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৫-২০
  • ৩৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাগদাদের গ্রীন জোনে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক:-ইরাকের রাজধানী বাগদাদের গ্রীন জোনে রকেট হামলা চালানো হয়েছে। ইরানের হামলার হুমকির কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র ইরাকে থাকা তাদের দূতাবাস ও কনস্যুলেট থেকে স্টাফদের সরিয়ে নেয়ার কয়েকদিন পর কাতিউশা নামের এ রকেট সেখানে আঘাত হানলো। এ জোনে গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি দপ্তর ও মার্কিন মিশনসহ আরো অনেক দেশের দূতাবাস রয়েছে। খবর এএফপি’র।
এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ না করে ইরাকের নিরাপত্তা সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ‘একটি কাতিউশা রকেট রাজধানীর গ্রীন জোনে আঘাত হানে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।’
ইরান ও বিশ্বের প্রধান ক্ষমতাধর দেশগুলোর মধ্যে হওয়া ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে গত বছর যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর থেকেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চরম উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। বিগত কয়েক সপ্তাহে তাদের মধ্যে উত্তেজনা আরো বেড়ে গেছে।
আন্তর্জাতিক সংশয় সত্ত্বেও মার্কিন সরকার ইরাকে ইরানের কথিত হামলার হুমকির কথা উল্লেখ করেছে। ইরানের এমন হামলার হুমকির প্রেক্ষিতে তারা ইরাক থেকে তাদের মিশনের স্টাফদের সরিয়েও নিয়েছে। ইরান হচ্ছে ওয়াশিংটন এবং তাদের এ অঞ্চলের মিত্র দেশ ইসরাইল ও সৌদি আরবের দীর্ঘদিনের শত্রু দেশ। ইরাকে বিশেষত দেশটির শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলে ইরানের যথেষ্ট প্রভাব রয়েছে।
এ মাসের গোড়ার দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন উপসাগরীয় অঞ্চলে একটি রণতরী এবং বি-৫২ যুদ্ধবিমানের পাশাপাশি একটি উভগামী যুদ্ধজাহাজ ও একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি পাঠিয়েছে।
তবে বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রীন জোনে রোববারের হামলা কারা চালিয়েছে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat