ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৯
  • ৩৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়ার নির্বাচনে ক্ষমতাসীন দলের ‘অলৌকিক’ বিজয়

আন্তর্জাতিক ডেস্ক:- অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয় পেয়েছে ক্ষমতাসীন লিবারেল ও ন্যাশনাল পার্টির জোট। বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসনের নেতৃত্বে এ জয় এসেছে।

গতকাল শনিবার অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ার ৪৬তম ফেডারেল নির্বাচন। সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় ভোট গণনা। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হয়নি। তবে এখন পর্যন্ত ভোট গণনায় লিবারেল ও ন্যাশনাল পার্টির জোট যে কয়টি আসন পেয়েছে, তাতেই বিজয় নিশ্চিত হয়ে গেছে তাদের। এখন পর্যন্ত গণনা করা হয়েছে অন্তত ৭০ শতাংশ ভোট।

একটি দলের সরকার গঠন করতে প্রয়োজন ৭৬টি আসন। লিবারেল ও ন্যাশনাল পার্টির জোট পেয়েছে ৭৪টি আসন। অন্য ছয় আসনের মধ্যে দুটিতেই এগিয়ে রয়েছে এই জোট। অন্যদিকে সম্ভাবনা জাগিয়েও বিরোধী দল লেবার পার্টি পেয়েছে ৬৬টি আসন।

তবে এভাবে জয় নিশ্চিত হয়ে যাবে, তা যেন কল্পনাই করেননি ক্ষমতাসীন লিবারেল ও ন্যাশনাল পার্টির জোটপ্রধান বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন। কারণ, এর আগে বিভিন্ন জরিপে দেখা গেছে, এবারের নির্বাচনে সম্ভাবনার তুঙ্গে রয়েছে বিরোধী দল লেবার পার্টি। সে জন্য জয়ের সম্ভাবনা ফিরিয়ে আনতে বেশ হিসাব-নিকাশই করতে হয়েছে ক্ষমতাসীন জোটকে। একদম শেষ পর্যায়ে এসে ‘অলৌকিক’ভাবেই নির্বাচনের মোড় ঘুরিয়ে দিয়েছে ক্ষমতাসীন লিবারেল ও ন্যাশনাল পার্টির জোট।

আর সে জন্যই স্কট মরিসন উচ্ছ্বাস প্রকাশ করে তাঁর সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেই ফেললেন, ‘আমি সব সময় অলৌকিক ঘটনায় বিশ্বাস করি।’

অন্যদিকে বিরোধী দল লেবার পার্টির প্রধান বিল শর্টেন জানিয়েছেন, পরাজয় মেনে নিয়ে দল থেকে পদত্যাগ করবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat