ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৮
  • ৩৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ কোরিয়া-জাপানের কাছে যুক্তরাষ্ট্রের ৬০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক:-যুক্তরাষ্ট্র শুক্রবার জানিয়েছে, তারা দক্ষিণ কোরিয়া ও জাপানের কাছে ৬০ কোটি ডলারের বেশি মূল্যের আকাশ প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। উত্তর কোরিয়ার সাথে ফের উত্তেজনা বৃদ্ধির পর এ অনুমোদন দেয়া হলো। খবর এএফপি’র।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তারা মোট ব্যয়ের ৩ কোটি ৩৯ লাখ ডলার মূল্যের ৯৪টি এসএম-২ ক্ষেপণাস্ত্র এবং ১২টি গাইডেন্স সিস্টেমস বিক্রির অনুমোদন দিয়েছে। এসএম-২ ক্ষেপণাস্ত্র আকাশসীমার হুমকি মোকাবেলায় যুদ্ধজাহাজ থেকে ব্যবহৃত হয়।
তারা পৃথকভাবে ৩১ কোটি ৭০ লাখ ডলার মূল্যের ১৬০টি এন্টি-এয়ার আমরাম ক্ষেপণাস্ত্র ও গাইডেন্স সংক্রান্ত সরঞ্জামাদি জাপানের কাছে বিক্রির সবুজ সংকেত দিয়েছে।
পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি ও জাতীয় নিরাপত্তার বিষয় মাথায় রেখে ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ মিত্রদের সহযোগিতায় এসব অস্ত্র বিক্রির অনুমোদন দেয়া হয়। এতে এ অঞ্চলের মৌলিক সামরিক ভারসাম্যের কোন পরিবর্তন হবে না।
গত সপ্তাহে চালানো উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, এক সপ্তাহের কম সময়ের মধ্যে তারা যে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে সেটি স্বল্প-পাল্লার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে আলোচনার অচলাবস্থার মধ্যেই পিয়ংইয়ং এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের বড়াই করেছিলেন।
উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির অবসানে পিয়ংইয়ং জোরালো পদক্ষেপ না নেয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের দাবি ওয়াশিংটনের পক্ষ থেকে প্রত্যাখান করায় গত ফেব্রুয়ারিতে ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় সম্মেলন কোন চুক্তি ছাড়াই ভেঙ্গে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat