ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৭
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্যবসায় বাণিজ্যের ডিজিটাল রূপান্তর এখন সময়ের ব্যাপার মাত্র : মোস্তাফা জব্বার

নিউজ ডেস্ক:-ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ব্যবসায় বাণিজ্যের ডিজিটাল রূপান্তর এখন সময়ের ব্যাপার মাত্র।
আজ শুক্রবার সকালে জেনারেল পোস্ট অফিস (জিপিও) সভা কক্ষে দুই দিনের ই-কমার্স ডাক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঈদের আগমনী আবহে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থিত ঢাকা জেনারেল পোস্ট অফিস (জিপিও) চত্বরে শুরু হলো দুই দিনের ই-কমার্স ডাক মেলা।
এতে সভাপতিত্ব করেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত সচিব অশোক কুমার বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুধাশু শেখর ভদ্র।
মোস্তাফা জব্বার বলেন, আমরা আজ ইলিকেট্রনিক্স বা বিদ্যুতের যুগে নেই। ই-সভ্যতা থেকে অনেকটা পথ এগিয়ে এখন ডিজিটাল যুগে পৌঁছে গেছি। আমরা ডিজিটাল সভ্যতায় যাত্রা শুরু করেছি। তাই এখন ঘরে বসেই চাল-ডাল থেকে সব কিছুই পাচ্ছি। দুই বছর পর ডিজিটাল রূপান্তরহীন ব্যবসায় খুঁজে পাওয়া দুস্কর হবে।
মেলায় ৮০টি স্টল রয়েছে। এছাড়া ৬টি মিনি এবং ৬টি প্যাভিলিয়নে বিশেষ ছাড়ে পণ্য ও সেবা দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat