ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৬
  • ৩৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভর্তুকি দিয়ে বেশি দামে চাল কিনে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করুন : মোহাম্মদ নাসিম

নিউজ ডেস্ক:-আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম প্রয়োজনে ভর্তুকি দিয়ে বেশি দামে চাল কিনে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘সরকার ভর্তুকি দিয়ে সার ও বীজ কম মূল্যে কৃষকদের মাঝে সরবরাহ করছে। কিন্তু এখন ধান উৎপাদনে কৃষকের মজুরি খরচ অনেক বেশি। তাছাড়া মধ্যসত্ত্বভোগীরা ধানের মূল্যের সুবিধা বেশি ভোগ করছে। তাই কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য অর্থমন্ত্রীকে বলবো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে কৃষিমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও কৃষকদের ধান বেশি দামে কেনার ব্যবস্থা করুন। ’
মোহাম্মদ নাসিম আজ বৃহষ্পতিবার বিকেলে রাজধানীর একটি রেস্টুরেন্টে গণআজাদী লীগ আয়োজিত ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদারের সভাপতিত্বে সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, জাতীয় পার্টি জেপির সভাপতিমন্ডলীর সদস্য এজাজ আহমেদ মুক্ত, গণতন্ত্রী পার্টির সভাপতিমন্ডলীর সদস্য ডা. ওয়াজেদুল ইসলাম খান, ন্যাপ নেতা ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘বাংলাদেশ কৃষক প্রধান ও কৃষি নির্ভর দেশ। যখন দেখি কৃষকরা ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় তখন কষ্ট লাগে। তাই অর্থমন্ত্রীর প্রতি আহবান জানাবো প্রধানমন্ত্রীর সাথে কথা বলে, কৃষিমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর সাথে বৈঠক করে প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও কৃষকদের ধান বেশি দামে কেনার ব্যবস্থা করুন। কৃষকদের কাছ থেকে আরো বেশি দামে ধান কিনুন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যবর্তন দিবসের তাৎপর্য তুলে ধরে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, সেদিন দূর্জয়ের প্রতীক হিসাবে শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন। শেখ হাসিনা অনেক লড়াই সংগ্রাম করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat