ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৬
  • ৩৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশবাসীকে সতর্ক থাকতে হবে, কেউ যেন শেখ হাসিনার কোন ক্ষতি করতে না পারে : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক:-পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের জন্য আশীর্বাদ। তাঁকে মারার জন্য কমপক্ষে ২৩ বার চেষ্টা করা হয়েছে। দেশবাসীকে সতর্ক থাকতে হবে, কেউ যেন শেখ হাসিনার কোন ক্ষতি করতে না পারে।
তিনি বলেন, শেখ হাসিনা টিকে থাকলে আমরা উন্নয়নের সকল লক্ষ্যমাত্রা অর্জন করে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে পারব। প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নেতৃত্বের দৃঢ়তার কারণে এ সাফল্য এসেছে। এজন্য তিনি চির ভাস্বর হয়ে থাকবেন।
ড. এ. কে. আব্দুল মোমেন আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এদেশে অভাবনীয় সাফল্য এসেছে। মাথাপিছু আয় গত কয়েক বছরে কয়েকগুণ বেড়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১০ গুণ বেড়েছে। বর্তমান অতিদরিদ্রের হার শতকরা ১১ ভাগ। আগামী পাঁচ বছরে তা শতকরা পাঁচভাগে নামিয়ে আনা সম্ভব হবে।
ড. মোমেন বলেন, ৩টি বিষয়ে শেখ হাসিনার অবদান অসামান্য-বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করা। তিনি আরো বলেন, আইন সকলের জন্য সমান। তবে এদেশে ইনডেমনিটি আইন পাস করে আইনের শাসনের ব্যত্যয় ঘটানো হয়েছিল। প্রাধানমন্ত্রী এ আইন বাতিল করেছেন। যারা খুনী তারা শাস্তি পাচ্ছে। যারা আইনের বিপক্ষে তাদের শাস্তি নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধু একডেমির সহ-সভাপতি শেখ ইকবাল খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আব্দুল বাসেত মজুমদার, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী, আওয়ামী লীগ নেতা এম এ করিম ও রলরাম পোদ্দার, বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ন কবির মিজি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat