ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৩
  • ৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৫ মে থেকে

নিউজ ডেস্ক:-পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৫ মে থেকে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী আজ বাসস’কে জানান, রাজধানীর গাবতলী, কমলাপুর, আরামবাগ, কলাবাগানসহ রাজধানীর সকল কাউন্টার থেকে ১৫ মে টিকিট বিক্রি করা হবে এবং মহাখালী থেকে অগ্রিম টিকিট বিক্রি হবে ১৭ মে থেকে।
তিনি বলেন, ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিটে সরকার নির্ধারিত হারেই ভাড়া নেয়া হবে। যাতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়, এ বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হবে। কোন অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় করতে দেয়া হবে না।
তিনি জানান, ‘কেউ যেন নির্ধারিত ভাড়ার বেশি নিতে না পারে সেজন্য দূরত্ব অনুযায়ী ভাড়ার চার্ট টাঙিয়ে দিতে বলা হয়েছে বাস কোম্পানিগুলোকে। কেউ যদি নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া নেন প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি করতে বিভিন্ন পরিবহন কোম্পানির টিকিট কাউন্টারগুলো প্রস্তুত করতে বলা হয়েছে। এবার গরম ও প্রচন্ড রোদে যাতে কাউন্টারে আসা টিকিট প্রত্যাশীরা ভোগান্তিতে না পড়েন, সেজন্য সামিয়ানা বা এর বিকল্প ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে তিনি জানান।
প্রতিবছরই গাবতলী, টেকনিক্যাল ও কল্যাণপুর থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণগামী বাসের আগাম টিকিট বিক্রি করা হয়। এবারও একই ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এবার ঈদে দীর্ঘ ছুটি থাকায় একই সময়ে বাসের চাপ কম পড়বে, ফলে বাসের সঙ্কট হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat