ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৫-০৬
  • ৩৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের ত্রাণ কমিটি আজ দুর্গত এলাকায় যাচ্ছে

নিউজ ডেস্ক:-ফণীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিতে কেন্দ্রীয়ভাবে দুটি টিম গঠন করেছে আওয়ামী লীগ। আজ সোমবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত দুর্গত এলাকায় গিয়ে দলীয় ত্রাণ কার্যক্রম এবং সরকারের ত্রাণ বিতরণের কার্যক্রম পর্যবেক্ষণ করবে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গঠিত টিম দুটি। গতকাল রবিবার ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ফণীর ক্ষয়ক্ষতি ও ত্রাণ বিতরণ কমিটির মিটিং শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলন দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির হোসেন আমু বলেন, নোয়াখালীর সুবর্ণচর ও লক্ষ্মীপুরে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ত্রাণ বিতরণের কার্যক্রম অংশ নিবেন। আমির হোসেন আমুর নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গঠিত আরেকটি টিম বরগুনা সদর ও পাথরঘাটায় ত্রাণ বিতরণ করবে।সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat