ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৫-০৫
  • ৩৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের

নিউজ ডেস্ক:-জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদ তার ছোট ভাই জিএম কাদেরকে আবারও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করলেন। এবার শুধু নিজের স্বাক্ষরিত চিঠি দিয়েই ঘোষণা দেননি, গতকাল শনিবার গভীর রাতে বারিধারায় নিজের বাসায় সাংবাদিকদের ডেকে তাদের সামনেই এই ঘোষণা সম্বলিত চিঠি পাঠ করে শোনান এরশাদ।

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা এরশাদ পায়জামা পাঞ্জাবি পরে হুইল চেয়ারে সাংবাদিকদের সামনে আসেন। চিঠিটি পড়তে তার কষ্ট হচ্ছিল। কয়েক দফা চেষ্টা করে অত্যন্ত মৃদু কণ্ঠে তিনি চিঠি পাঠ শেষ করেন। এতে তাকে সাহায্য করেন জিএম কাদের। চিঠি পড়তে কষ্ট হলেও এরশাদ ছিলেন হাসিখুশি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নাম ঘোষণার সময় তিনি জিএম কাদেরকে উদ্দেশ্য করে বলেন, ‘মিষ্টি কই’।

চিঠিতে এরশাদ উল্লেখ করেন, তার শারীরিক অসুস্থতার কারণে দলের নিয়মিত কার্যক্রম পরিচালনায় বিঘ্ন ঘটছে। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিএম কাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। চিঠি পড়া শেষে এরশাদ শয়ন কক্ষে চলে যান, কোনো প্রশ্ন নেননি।

উল্লেখ্য, এর আগে কাদেরকে দলের কো-চেয়ারম্যান করে বাদ দেন। ১১ দিনের মাথায় আবার তাকে কো-চেয়ারম্যান করেন। এর আগে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানও করেছিলেন, সম্প্রতি সে পদ থেকে বাদ দেন। গতকাল ভাইকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদও ফিরিয়ে দিলেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, গতকাল রাতে তিনি এরশাদের বাসায় এসে চলে গিয়েছিলেন। পরে আবার এরশাদ তাকে ডেকে পাঠান। এরশাদ সাহেব মনে করছেন তিনি হয়তো বেশিদিন বাঁচবেন না। এই কারণে সম্ভবত এত রাতে মিডিয়া ডেকে এই ঘোষণা দিলেন।

কাদের বলেন, এরশাদ দলের চেয়ারম্যান, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি শুধু রুটিন ওয়ার্ক করবেন। এক প্রশ্নের জবাবে কাদের বলেন, যতদিন বেঁচে আছেন ততদিন এরশাদই বিরোধী দলের নেতা থাকবেন, পরেরটা পরে দেখা যাবে। জাপার যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয় এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat