ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৫-০৪
  • ৩৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জনসম্মুখে প্রথম ভাষণে বিশ্ব শান্তির আহ্বান জানালেন জাপানের নতুন সম্রাট

আন্তর্জাতিক ডেস্ক:- জাপানের নতুন সম্রাট নারুহিতো বিশ্ব শান্তির জন্য একত্রে কাজ করতে টোকিওর প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার জনসম্মুখে দেয়া তার প্রথম ভাষণে তিনি এ আহ্বান জানালেন। এসময় হাজার হাজার জনতা করতালি দিয়ে ও পতাকা নেড়ে তাকে অভিনন্দন জানান। খবর এএফপি’র।
৫৯ বছর বয়সী নারুহিতো বলেন, ‘আমি আন্তরিকভাবে আশা করছি যে, আমাদের দেশ বিশ্বের অন্যান্য দেশের সাথে হাতে হাত রেখে বিশ্ব শান্তি ও ভবিষ্যত উন্নয়নের জন্য কাজ করুক।’ তিনি গত বুধবার জাপানের সিংহাসনে আরোহণ করেন।
জাপানের ১২৬তম সম্রাট সকালের একটি কোট পরিধান করে ইম্পেরিয়াল প্যালেসের গ্লাস-বেষ্টিত একটি বারান্দায় হাজির হন। এসময় তার পাশে স¤্রাজ্ঞীসহ রাজপরিবারের অন্য প্রাপ্তবয়স্ক সদস্যরা ছিলেন।
সদ্য অবসর নেয়া সম্রাট আকিহিতো ও সম্রাজ্ঞী মিচিকো তাদের সন্তানের সাথে সেখানে উপস্থিত ছিলেন না কারণ তারা তাদের তিন দশকের রাজত্বের পর সরকারি দায়িত্ব পালন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
৮৫ বছর বয়সী আকিহিতো হলেন জাপানের প্রথম স¤্রাট যিনি বিগত ২শ’ বছরের বেশি সময়ের মধ্যে সিংহাসনের দায়িত্ব ছেড়ে দিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat