ব্রেকিং নিউজ :
সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৫-০২
  • ৩৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রডসহ স্টিল পণ্যে বিদ্যমান ট্যারিফ বহাল রাখার দাবি

নিউজ ডেস্ক:-রডসহ স্টিল পণ্য উৎপাদন এবং বিক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান সর্বোচ্চ ৯ শ’ টাকা ট্যারিফ বহাল রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতারা। একইসাথে তারা স্টিল শিল্পের প্রধান কাঁচামাল ফেরাস ওয়েস্ট অ্যান্ড স্ক্র্যাপ এবং স্পঞ্জ আয়রণ আমদানির ক্ষেত্রে বিদ্যমান শূণ্য ভ্যাট বহাল রাখার দাবি জানান।
বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধিদল আজ শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এর সাথে বৈঠকে এ দাবি জানান। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
শিল্পমন্ত্রী বলেন, দেশীয় শিল্পের স্বার্থরক্ষায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি স্টিল এবং রডকে অবকাঠামোগত উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে উল্লেখ করে বলেন, এ শিল্পের স্বার্থরক্ষায় সরকারের নীতি সহায়তা অব্যাহত থাকবে। দেশীয় স্টিল এবং রড উৎপাদনকারী শিল্প কারখানার বিকাশে ভ্যাট ও ট্যাক্স কাঠামো যৌক্তিকীকরণে শিল্প মন্ত্রণালয় হতে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে সুপারিশ করা হবে।। তিনি জাতীয় নিরাপত্তারস্বার্থে গুণগতমান বজায় রেখে রড ও স্টিল উৎপাদনের জন্য সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানান।
সংগঠনের পক্ষ থেকে রড ও স্টিল পণ্য উৎপাদনের ওপর বিএসটিআই আরোপিত মার্কিং ফি বাতিলের যৌক্তিকতা তুলে ধরে এ শিল্পের স্বার্থে তা বাতিলের দাবি জানানো হয় বৈঠকে। এর পরিবর্তে প্রয়োজনে লাইসেন্সিং ফি যৌক্তিক হারে বৃদ্ধির বিষয়ে শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। একই সাথে নিম্নমানের রডসহ স্টিল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিএসটিআই’র অভিযান জোরদারের পরামর্শ দেয়া হয়।
সংগঠনের চেয়ারম্যান মনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান শেখ মাসাদুল আলম মাসুদ, সেক্রেটারি জেনারেল মোঃ শহিদ উল্লাহ, সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান জহিরুল হক চৌধুরী, সাংগঠনিক পরিচালক সুমন চৌধুরী এবং কার্যকরী সদস্য শেখ ফজলুর রহমান বকুল, মোঃ শাহজাহানসহ অন্য নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat