ব্রেকিং নিউজ :
সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৫-০১
  • ৩১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির কর্মকান্ডে প্রমাণ করে দলটির ভাঙ্গন সময়ের ব্যাপার মাত্র : হানিফ

নিউজ ডেস্ক:- আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির কর্মকান্ডই প্রমাণ করে বিএনপির ভাঙ্গন এখন সময়ের ব্যাপার মাত্র।
তিনি বলেন, ‘বিএনপির নেতাদের কর্মকান্ডে প্রমাণ করছে যে তাদের মধ্যে বিভক্তি স্পষ্ট। দলটির ভাঙ্গন এখন সময়ের ব্যাপার মাত্র।’
আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র মাহবুব-উল আলম হানিফ আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপির নির্বাচিত চার সংসদ সদস্য জাতীয় সংসদে যোগদান করেছেন। কিন্তু দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে যোগদান করেন নি। এটাই প্রমাণ করে বিএনপির ভাঙ্গন অনেকটাই নিশ্চিত।
তিনি বলেন, মির্জা ফখরুল তার শপথ না নেয়াকে রাজনৈতিক কৌশল বলে দাবী করেছেন। কিন্তু আমি বলব, এটা তার রাজনৈতিক কৌশল নয়, এটা তাদের অপকৌশল।
হানিফ আরো বলেন, বিএনপি মহাসচিব এ ধরনের অপকৌশল অবলম্বন করে দলটির ভাঙ্গন ঠেকিয়ে রাখতে পারবেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat