ব্রেকিং নিউজ :
নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি
  • প্রকাশিত : ২০১৯-০৪-৩০
  • ৩৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নৃত্য দিবসে সানিয়ার নাচের ভিডিও ভাইরাল


বিনোদন ডেস্ক:- শুধু অভিনয়েই নয়, নেচে অসংখ্য নৃত্যপ্রেমীর মন জয় করে নিয়েছেন দঙ্গলকন্যা খ্যাত সানিয়া মালহোত্রা। সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন নিজের নাচের ভিডিও। গতকাল ছিল আন্তর্জাতিক নৃত্য দিবস। নিজের মিশ্র নাচের ভিডিও শেয়ার দিয়ে দিনটি উদযাপন করেছেন সানিয়া।

নিজের ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্টে ওই ভিডিওটি শেয়ার দিয়ে ভক্তদের নৃত্য দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘বিশ্ব নৃত্য দিবসের শুভেচ্ছা।’ ভিডিওটি শেয়ারের পরেই মন্তব্য-ঘরে এই অভিনেত্রীর নাচের প্রশংসায় মাতেন ভক্তরা। 

নৃত্যপ্রিয়দের কাছে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন সানিয়া মালহোত্রা। তাঁর নাচের বিভিন্ন ফর্ম ও শরীরভঙ্গি যে কারো হৃদয়ে দোলা দিয়ে যাবে। অভিনয়ে ক্যারিয়ার শুরু করলেও নাচ শেখান সানিয়া, নিজেও সুপ্রশিক্ষিত নৃত্যশিল্পী।

ইনস্টাগ্রামে শেয়ার করা সানিয়ার ভিডিওটি এ পর্যন্ত সাড়ে চার লাখের বেশিবার দেখা হয়েছে। টুইটারেও দেখেছেন অসংখ্য দর্শক।

সুপারস্টার আমির খানের ‘দঙ্গল’ ছবিতে অভিনয় করে রাতারাতি তারকা বনে যান সানিয়া মালহোত্রা। এরপর বেশ কয়েকটি দারুণ সিনেমায় কাজ করেছেন। তাঁর নাচের জাদুতে মোহাবিষ্ট নেট দুনিয়া।

যতবারই এই অভিনেত্রী পর্দায় হাজির হয়েছেন, এনেছেন নতুনত্ব। প্রকাশ করেছেন নিজস্ব নৃত্যশৈলী। যা হোক, শুধু অন-স্ক্রিনের তারকাই নন সানিয়া মালহোত্রা, বাস্তব জীবনেও নৃত্যপ্রিয়। অভিনয়ের সামর্থ্য তো দেখিয়েছেন কয়েক সিনেমায়। ‘দঙ্গল’, ‘পটাকা’, ‘বাধাই হো’ ও সাম্প্রতিক ‘ফটোগ্রাফ’ তাঁকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। আর সামাজিক মাধ্যমে নাচের ভিডিও দিয়ে অবিরাম জয় করে চলেছেন অনুরাগীর মন।

ব্যালেট ও কনটেম্পোরারি নাচে সুপ্রশিক্ষিত সানিয়া মালহোত্রা। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট জনপ্রিয় গানের তালে নাচের ভিডিওতে ভরপুর। অনলাইনে প্রায়ই ঝড় তুলছেন তিনি।

সানিয়া মালহোত্রাকে আগামীতে অনুরাগ বসুর একটি সিনেমায় দেখা যাবে। শুটিংও শুরু করেছেন। এ ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন আদিত্য রায় কাপুর। সূত্র : ডিএনএ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat