ব্রেকিং নিউজ :
নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি
  • প্রকাশিত : ২০১৯-০৪-২৯
  • ৩৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারলেন না অনন্যা পান্ডে!

বিনোদন ডেস্ক:- ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ চলছে আজ। পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোটকেন্দ্রে মানুষের ভিড়। আজ সকাল ৭টা থেকে ভোট শুরু হয়, বলিউডের বেশ কয়েকজন তারকা ভোট দিতে যাওয়ার পথে ক্যামেরাবন্দি হয়েছেন। নবাগত অনন্যা পান্ডে প্রথমবার ভোট দিতে চেয়েছিলেন, কিন্তু পারলেন না!

ভোট দিতে না পারলেও ভারতবাসীর উদ্দেশে শক্তিশালী বার্তা দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা। দুই বছর আগেই ১৮ বছর পূর্ণ করেছেন এ তারকাকন্যা। প্রথমবার ভোট দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। যা হোক, তাঁর স্বপ্ন পূরণ হতে আরো পাঁচ বছর অপেক্ষা করতেই হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সচেতনতামূলক বার্তা দিয়েছেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ দিয়ে বলিউডে পা রাখতে চলা অনন্যা পান্ডে। তিনি বলেছেন, প্রত্যেক ভারতবাসীর উচিত ভোটে অংশ নিয়ে নির্বাচনী মৌসুমকে সফল করে তোলা।

অনন্যা লিখেছেন, ‘বন্ধুরা, আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ সময়। নিজের ভোটটি দেওয়ার জন্য আমি খুবই উত্তেজিত ছিলাম। দুর্ভাগ্য, আমার আইডি সম্পর্কিত কিছু কারণে জানানো হলো, ভোট দিতে পারছি না। কিন্তু প্রত্যেককে উৎসাহ দিতে চাই, সবাই যেন নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেন এবং দায়িত্ববান প্রার্থীকে যেন ভোট দেন!’

শুধু অনন্যা পান্ডেই নন, বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুরও ভোট দিতে পারছেন না। তিনি এখন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন।

সুপারস্টার চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ দিয়ে বড়পর্দায় অভিষেক হতে চলেছে এ স্টার কিডের। এই ছবিতে আরো রয়েছেন টাইগার শ্রফ, আদিত্য সিল ও তারা সুতারিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল জনপ্রিয় অনন্যা পান্ডে। তাঁর ভক্ত ও অনুরাগীর সংখ্যা অগণিত। অভিষেকের আগেই তিনি দ্বিতীয় সিনেমায় চুক্তি সেরে ফেলেছেন। ‘পতি, পত্নী অউর ওহ’ সিনেমায় তাঁর সহ-অভিনেতা ভূমি পেড়নেকার ও কার্তিক আরিয়ান। সূত্র : বলিউড বাবল

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat