ব্রেকিং নিউজ :
দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেতা মাচাদোর ঘনিষ্ঠ গুয়ানিপাকে গৃহবন্দী প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ বন্যা ও ঝড় মোকাবিলায় সমালোচনার মুখে পদত্যাগ পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রীর আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি
  • প্রকাশিত : ২০১৯-০৪-২৭
  • ৩৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সন্ত্রাসী হামলার হুমকি থাকায় নাগরিকদের শ্রীলংকা সফর পুনর্বিবেচনা করার আহ্বান যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক :- মার্কিন পররাষ্ট্র দপ্তর শ্রীলংকা বিষয়ক তাদের ভ্রমণ সংক্রান্ত সতর্কতার ধাপ শুক্রবার আরো জোরদার করে এ দ্বীপ রাষ্ট্র সফর করা থেকে বিরত থাকতে দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। একের পর এক ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ২৫০ জনের বেশি নিহত হওয়ার প্রেক্ষাপটে তারা এমন সতর্কতা জারি করল। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্র দপ্তর মার্কিন কর্মচারীদের পরিবারের কিন্ডারগার্টেন থেকে দ¦াদশ শ্রেণীতে পড়–য়া সকল সদস্যদের শ্রীলংকা থেকে দেশে চলে আসার নির্দেশ দিয়েছে। এতে আরো বলা হয়, শ্রীলংকায় থাকা একেবারে জরুরি না এমন ব্যক্তিদেরও দেশে চলে আসার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র দপ্তর।
বিবৃতিতে বলা হয়, ‘বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের শ্রীলংকায় সম্ভাব্য হামলা চালানোর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।’
‘সন্ত্রাসীরা হঠাৎ করে আবারো বিভিন্ন পর্যটন কেন্দ্র, বাস স্টেশন, বাজার, শপিং মল, সরকারি স্থাপনা, হোটেল, ক্লাব, রেস্তোরাঁ, প্রার্থনা কেন্দ্র, পার্ক, শিক্ষা প্রতিষ্ঠান, বিমানবন্দর, হাসপাতাল, বড় ধরনের খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান লক্ষ্য করে হামলা চালাতে পারে।’
ইস্টার সানডে পালনকালে তিনটি গির্জা ও বিলাসবহুল তিনটি হোটেলে আত্মঘাতী হামলায় কমপক্ষে ২৫৩ জন নিহত ও আরো কয়েকশ’ লোক আহত হয়। হতাহতের মধ্যে অনেক বিদেশি নাগরিক রয়েছে।
সরকার শুক্রবার জানায়, এমন সন্ত্রাসী হামলার কারণে এ বছর বিদেশি পর্যটকদের সংখ্যা ৩০ শতাংশ হ্রাস পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে শ্রীলংকা দেড়শ’ কোটি ডলারের রাজস্ব হারাতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat