ব্রেকিং নিউজ :
নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি
  • প্রকাশিত : ২০১৯-০৪-২৪
  • ৩৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য কমিশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:-ত তথ্য কমিশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের ফলক উন্মোচন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ।

আজ বিকেলে রাজধানীর শেরে বাংলা নগর প্রশাসনিক এলাকায় তথ্য কমিশন ভবনের জন্য নির্ধারিত এফ-১৭-ডি প্লটে নতুন এ ভবন নির্মাণ কাজ উদ্বোধনকালে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী বলেই ২০০৯ সালে সরকার গঠনের পর প্রথম সংসদ অধিবেশনেই তথ্য অধিকার আইন প্রণয়ন ও তথ্য কমিশন গঠন করে। তথ্য কমিশনের নিজস্ব ১৩তলা ভবন নির্মাণের উদ্যোগ দেশের তথ্যখাতে একটি মাইলফলক।’

তথ্যমন্ত্রী এ সময় ভবনের আধুনিক মিলনায়তন, সম্মেলন কক্ষসহ অন্যান্য সুবিধা সংবলিত নকশার প্রশংসা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ভবন নির্মাণ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।

প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন তথ্যসচিব আবদুল মালেক। প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, সুরাইয়া বেগম, প্রধান তথ্য অফিসার মোঃ জয়নাল আবেদীন, তথ্য কমিশনের সচিব মোঃ তৌফিকুল আলমসহ কমিশনের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat