ব্রেকিং নিউজ :
দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেতা মাচাদোর ঘনিষ্ঠ গুয়ানিপাকে গৃহবন্দী প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ বন্যা ও ঝড় মোকাবিলায় সমালোচনার মুখে পদত্যাগ পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রীর আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি
  • প্রকাশিত : ২০১৯-০৪-২০
  • ৩৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিঃসন্দেহে বলিউডের অন্যতম আবেদনময় তারকা হৃতিক বললেন সাবেক স্ত্রী!

বিনোদন ডেস্ক:- নিঃসন্দেহে বলিউডের অন্যতম আবেদনময় তারকা হৃতিক রোশন। ইন্ডাস্ট্রিতে ফিটনেসের জন্য সুপরিচিত এই অভিনেতা। তাঁর শরীর-কাঠামো অনেকের প্রেরণা। সম্প্রতি তিনি একটি নতুন সিনেমার শুটিং শেষ করেছেন। এর পরই বেশি সময় দিচ্ছেন জিমে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ওয়ার্ক আউট ভিডিও শেয়ার করেছেন হৃতিক রোশন। বলেছেন, কুড়ি বছর আগের চেয়েও এখন তাঁর কাছে ওয়ার্ক আউটটা অনেক সহজ। ‘সুপার থার্টি’ সিনেমার চিত্রগ্রহণ শেষ করেছেন সদ্যই। নিজের ব্র্যান্ড এইচআরএক্সের প্রচারণার জন্যই এ ভিডিওটি শেয়ার করেছেন তিনি।

ভিডিওটি শেয়ার দিয়ে ক্যাপশনে হৃতিক জানিয়েছেন, বহুবার আহত হওয়া সত্ত্বেও জিম ছাড়েননি তিনি। আর ব্যায়াম তাঁকে করেছে আরো শক্তিশালী। ভিডিওটি শেয়ারের পরই প্রশংসাসূচক মন্তব্যে ভরে যায় তাঁর পোস্টের নিচে। কেউ বলেছেন ‘হট’, কেউ বলেছেন ‘প্রেরণা’। ইনস্টাগ্রামে ভিডিওটি এ পর্যন্ত ১৪ লাখ ৪০ হাজারের বেশিবার দেখা হয়েছে।

যা হোক, ভিডিওটি দেখে হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুসান খান বেশ আদুরে মন্তব্য করেছেন। বলেছেন, ‘২০ বছর আগের তুলনায় তুমি এখন আরো হট!’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ও হাসির ইমোজি।

২০১৪ সালের নভেম্বরে হৃতিক রোশন ও সুসান খান আলাদা হয়ে যান। বিচ্ছেদ সত্ত্বেও এখনো তাঁদের বন্ধন সুদৃঢ়। একে অন্যকে সম্মান করেন। মাঝেমধ্যেই দুই সন্তান রিহান ও রিধানকে নিয়ে ভ্রমণে যেতে দেখা যায় সাবেক এই যুগলকে।

বেশ কয়েকটি প্রতিবেদন জানিয়েছে, হৃতিক ও সুসান ফের একত্রিত হতে পারেন। ফের বিয়ের সম্ভাবনাও আছে তাঁদের। যদিও সে ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, তবে একসঙ্গে তাঁদের ঘুরে বেড়ানোর দৃশ্য ভক্তদের মন ভরিয়ে দেয়। সূত্র : ডিএনএ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat