ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৪-২০
  • ৩৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রথম নারী সভাপতির নেতৃত্বে বিজিএমইএর যাত্রা শুরু

নিউজ ডেস্ক:-রফতানিমুখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিজিএমইএ) দায়িত্ব নিয়েছেন নবনির্বাচিত পরিচালনা পর্ষদ। শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএর নতুন কার্যালয়ে এক অনুষ্ঠানে আগামী ২ বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করেন সভাপতি ড. রুবানা হকসহ নব-নির্বাচিতরা। এর মাধ্যমে বিজিএমইএ প্রথমবারের মত কোন নারী সভাপতি পেল।
দায়িত্ব গ্রহণ করে রুবানা হক পোশাক শিল্পের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন,বিজিএমইএকে আমরা এমনভাবে গড়ে তুলতে চাই যেখানে ছোট-বড় সব কারখানার অধিকার থাকবে। সেইসঙ্গে মালিক-শ্রমিকের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হবে। সর্বোপরি বাংলাদেশের পোশাক শিল্পের সাফল্যকে আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরার চেষ্টা করব।
রুবানা হকের সঙ্গে নতুন পরিচালনা পর্ষদে প্রথম সহসভাপতি থাকছেন মোহাম্মদ আবদুস সালাম এবং জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন ফয়সাল সামাদ।
এছাড়া সহসভাপতি হয়েছেন এস এম মান্নান কচি, এম এ রহিম ফিরোজ, আরশাদ জামাল দিপু, মশিউল আজম সজল এবং এ এমচৌধুরী সেলিম।
এর আগে গত ৭ এপ্রিল বিজিএমইএ পরিচালনা পর্ষদের নির্বাচনে রুবানা হকের নেতৃত্বাধীন পূর্ণ প্যানেল জয় পায়। এবার সমিতির ৩৫ জন পরিচালক নির্বাচনে ভোটার ছিলেন ১ হাজার ৯৫৬ জন, তার মধ্যে ১ হাজার ৪৯২ জন ভোট দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat