ব্রেকিং নিউজ :
দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেতা মাচাদোর ঘনিষ্ঠ গুয়ানিপাকে গৃহবন্দী প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ বন্যা ও ঝড় মোকাবিলায় সমালোচনার মুখে পদত্যাগ পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রীর আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি
  • প্রকাশিত : ২০১৯-০৪-২০
  • ৩৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধরিত্রী বাঁচাতে আমাদের দায়িত্ববোধকে জাগ্রত করতে হবে : নৌপরিবহন মন্ত্রী

নিউজ ডেস্ক:-নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী বলেছেন, আমাদের দায়িত্ববোধকে জাগ্রত করতে হবে। দায়িত্ববোধ যদি জাগ্রত না হয়-তাহলে ধরিত্রীকে বাঁচাতে পারব কিনা সন্দেহ রয়েছে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে সামাজিক সংগঠন ‘ধরিত্রী বাংলাদেশ’ এর ১৫ বছর পূর্তি উপলক্ষে “পৃথিবী আমার, দেশ আমার, সমাজ আমার, কাজও আমার’’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সারা জীবন যেভাবে বাংলাদেশকে দেখেছেন, চিনেছেন, সেভাবেই গড়ে তুলতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তুলতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে সোনার বাংলা গড়ার জন্য দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার পর তাঁর স্বপ্ন বাস্তবায়ন হয়নি। বরং তাঁর আদর্শ, ব্যক্তিগত ও পারিবারিক বিষয়গুলো বিকৃত করতে তৎকালীন সরকারগুলো বিষোদগার করেছিল। বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে দেশ অনেক আগেই সোনার বাংলায় পরিণত হতো।
খালিদ মাহ্মুদ চৌধুরী বলেন, দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষের ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে এবং তাঁর নেতৃত্বেই সোনার বাংলা নির্মাণ সম্ভব। তিনি বলেন, শেখ হাসিনার মতো নেতৃত্ব পৃথিবীর কোনো দেশে নেই। প্রধানমন্ত্রী অনেক প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সময় খুবই কম। এ সময় নষ্ট করা যাবে না। যদি আমরা এ সময়কে নষ্ট করে ফেলি, তবে আর কবে ঘুরে দাঁড়াব; সেটি সন্দেহের বিষয়।
প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীদের কাছে অর্থ বিত্ত চলে গিয়েছিল। সেখান থেকে উত্তরণের দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রী। আমরা ভাল থাকতে চাই, বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। সে ক্ষেত্রে তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম, আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ, মিডিয়া ব্যক্তিত্ব নওয়াজীশ আলী খান এবং সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাওহীদা রশীদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat