ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৪-১৮
  • ৩৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নতুন কৌশলগত ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক :- নতুন একটি কৌশলগত ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেশটির নেতা কিম জং উনের দ্বিতীয় দফায় বৈঠক ব্যর্থ হওয়ার পর নতুন এই ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালানোর কথা জানাল দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত মিডিয়া।

রাষ্ট্রনিয়ন্ত্রিত মিডিয়া কোরিয়ান নিউজ এজেন্সি এই ক্ষেপনাস্ত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে বিবিসি জানিয়েছে, এটি স্বল্প পাল্লার ক্ষেপনাস্ত্র হতে পারে। একই ধরনের ক্ষেপনাস্ত্রের পরীক্ষা তারা গত নভেম্বরেও চালায়। মূলত যুক্তরাষ্ট্রের উপর চাপ অব্যাহত রাখতে মহড়া হিসেবেই এ ধরনের পরীক্ষা চালানো হচ্ছে বলে বিশ্লেষকরা ধারণা করছেন।

গত ফেব্রুয়ারিতে ভিয়েতনামের রাজধানী হ্যানয়তে ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে দ্বিতীয় দফায় বৈঠক হয়। তবে কোনো চুক্তি ছাড়াই শেষ হয় দুই নেতার এই বৈঠক। গত সপ্তাহে কিম বলেছেন, আলোচনা চালিয়ে যেতে ট্রাম্পকে সঠিক মনোভাব নিয়ে এগোতে হবে।

ক্ষেপনাস্ত্রের পরীক্ষা নিয়ে রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে বিমান বাহিনীর সঙ্গে কিমকেও উপস্থিত থাকতে দেখা গেছে। এতে বলা হয়, ক্ষেপনাস্ত্র একইসঙ্গে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই পরীক্ষা পিপলস আর্মির সক্ষমতাকে আরও বৃদ্ধি করবে বলে দাবি করেছেন কিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat