ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৪-১৭
  • ৩৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
থেমে গেল রোনালদোর চ্যাম্পিয়নস লিগ যাত্রা

স্পোর্ট ডেস্ক:- স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে সর্বশেষ তিনটি চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ নিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এ মৌসুমে পাড়ি জমিয়েছিলেন জুভেন্টাসে। ইতালির ক্লাবটিও রোনালদোকে নিয়ে ছিলো ভীষণ উচ্ছ্বসিত। সিরি এ তে টানা সপ্তম শিরোপা জেতা দলটির চোখেমুখে ছিলো চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন। আর তাদের সেই স্বপ্নসারথী ছিলেন রোনালদো। শেষ আটের লড়াইয়ে আয়াক্সের বিপক্ষে দুই লেগে দুটি গোলও করেছিলেন এই তারকা ফরোয়ার্ড। কিন্তু কাজের কাজ হলো না। সম্পর্ক ছিন্ন করা রিয়াল মাদ্রিদ আগেই বিদায় নিয়েছে। এবার জুভেন্টাসের সঙ্গে সঙ্গে ডুবলো রোনালদোও।

মঙ্গলবার রাতে জুভেন্টাসের ঘরের মাঠে ২-১ গোলের জয় তুলে নিয়েছে তরুণে ঠাসা আয়াক্স। এর আগে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করেছিলো নেদারল্যান্ডসের ক্লাবটি।

এদিন শুরুতেই অবশ্য জুভেন্টাসই এগিয়ে যায়। কর্নার থেকে আসা বলে দুর্দান্তভাবে মাথা ছুঁয়ে দলকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই গোলের ছয় মিনিট পরেই সমতায় ফেরে আয়াক্স। ম্যাচের ৬৭ মিনিটে ডিলিটের গোলে এগিয়ে যায় আয়াক্স। দুই লেগ মিলিয়ে ব্যবধান দাঁড়ায় ২-৩ গোলের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat