ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৪-১৪
  • ৩৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মা হতে চলেছেন দীপিকা?

বিনোদন ডেস্ক:- হিন্দি চলচ্চিত্র অঙ্গনে অন্যতম সফল অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অন্যতম তারকাও তিনি। ২০১৮ সালের নভেম্বরে ইতালির লেক কোমোতে রাজকীয় আয়োজনে দীর্ঘদিনের প্রেমিক রণবীর সিংকে বিয়ে করেন দীপিকা। ছয় বছর প্রেমের পর শিন্ধি ও কোঙ্কানি রীতিতে বিয়ে করেন তাঁরা। আয়োজন করেন বেশ কয়েকটি অভিজাত বিবাহোত্তর অভ্যর্থনা। সম্প্রতি মাতৃত্ব নিয়ে কথা বলেছেন এই নায়িকা। বেশ কিছুদিন ধরে বি-টাউনে গুঞ্জন, মা হতে চলেছেন দীপিকা।

তবে সেই গুঞ্জন সরাসরি নাকচ করে দিলেন দীপিকা পাড়ুকোন। বললেন, সেটা যখন হবে, তখনই বলা যাবে।

মা হতে চান দীপিকা। তবে তা সঠিক সময়েই। বলেন, ঠিক সময়েই সেটা হবে। নারী বা কোনো যুগলকে মাতৃত্ব-পিতৃত্ব নিয়ে বিব্রত করা ঠিক নয় বলেই মত এশিয়ার সেরা এই আবেদনময়ীর। এই অভিনেত্রী আরো বলেন, এমন একটা দিন আসবে যেদিন এ ধরনের প্রশ্ন কোনো নারীকে আর করা হবে না। দিনবদল হবেই।

আগামীতে ভারতের এসিড আক্রান্ত নারী লক্ষ্মী আগরওয়ালের জীবন ও সংগ্রামমুখর জীবন রুপালি পর্দায় তুলে ধরবেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। ‘ছপাক’ সিনেমায় লক্ষ্মীর ভূমিকায় অভিনয় করবেন তিনি।  ১৫ বছর বয়সে এসিড-আক্রমণের শিকার হন লক্ষ্মী। এ ছবির পরিচালক ‘রাজি’ খ্যাত মেঘনা গুলজার।

লক্ষ্মী আগরওয়াল বর্তমানে টিভি শো সঞ্চালিকা ও স্টপ এসিড অ্যাটাকের প্রচারক। সিনেমায় তাঁর জীবনসংগ্রাম ফুটিয়ে তোলা হবে। এতে দীপিকা ছাড়াও অভিনয় করছেন বিক্রান্ত মাসেই। ২০২০ সালের জানুয়ারিতে মুক্তি পাচ্ছে ছবিটি।

রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পর ‘ছপাক’ই দীপিকার প্রথম সিনেমা। ফক্স স্টার স্টুডিওর সঙ্গে সিনেমাটি সহ-প্রযোজনাও করছেন দীপিকা। সূত্র : বলিউড হাঙ্গামা



নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat