ব্রেকিং নিউজ :
নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি
  • প্রকাশিত : ২০১৯-০৪-১৩
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুই বছরের মধ্যেই তৈরি হবে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

নিউজ ডেস্ক:-শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো আজ। প্রজেক্ট ইমপ্লিমেনসন কমিটির (প্রকল্প বাস্তাবায়ন কমিটি) প্রথম বৈঠকের মধ্য দিয়ে শুরু হলো এ যাত্রা। দুই বছরের মধ্যেই স্টেডিয়ামটি নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছে এ কমিটি।
পঞ্চাশ থেকে ষাট হাজার ধারন ক্ষমতাসম্পন্ন, একাডেমি, খেলার মাঠ, সুইমিং পুল, জিমনেশিয়াম ও ইনডোর সুবিধাসহ এটি বিশ্বের অন্যতম সুন্দর একটি স্টেডিয়াম হবে আশা করছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নামমাত্র মূল্যে সরকার ইতোমধ্যেই স্টেডিয়ামটি নির্মাণের জন্য বোর্ডকে পূর্বাঞ্চলে ৩৭ দশমিক ৪৭ একর জমি দিয়েছে।
বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনামের নেতৃত্বে স্টেডিয়াম নির্মাণের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বোর্ড। কমিটির অপর সদস্যরা হলেন জালাল ইউনুস, লোকমান হোসেন ভুইয়া, শেখ সোহেল এবং এ্যাডভোকেট আনোয়ার হোসেন।
বৈঠক শেষে আজ মাহবুব আনাম জানান, ‘আজ ছিল প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রথম বৈঠক। মূলত এটা ছিল পরিচিতি সভা। কিভাবে আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব তার একটা রূপরেখো তৈরি করা হয়েছে। কমিটিতে বাইরে থেকে কিছু বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করা হবে। প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি থাকবে। যারা অডিট করবে তাদের মধ্য থেকেও প্রতিনিধি নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হবো।’
তিনি বলেন, কাজ শুরু করার পর স্টেডিয়ামটি নির্মাণে দুই বছর সময় লাগবে। বিসিবির ইচ্ছে আছে এটাকে বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম বানানোর।
আনাম বলেন, ‘দ্ইু বছরের মধ্যে কাজ শেষ করার বিষয়ে আমরা আশাবাদী। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিকী মূল্যে রাজউক থেকে আমাদের এ জমি দিয়েছেন। এ মাস থেকেই আমরা জরি মালিকানা বুঝে নিতে শুরু করব। মালিকানা পেয়ে আমরা যাতে সামনে এগিয়ে যেতে পারি।’
তিনি জানান, এটা দেশের প্রধান স্টেডিয়াম হলেও অন্যগুলো যথাযথভাবে দেখভাল করা হবে, মনিটর করা হবে। তবে বোর্ডের প্রশাসনিক কাজকর্ম মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে সরিয়ে নেয়া হবে কিনা সে বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারেননি আনাম।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat