ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০৪-১৩
  • ৩৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আতঙ্কে উঁচু এলাকা ছাড়তে অস্বীকৃতি জানাচ্ছে স্থানীয়রা

আন্তর্জাতিক ডেস্ক :-ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পের কারণে সংক্ষিপ্ত সময়ের জন্য সুনামির সতর্কতা সংকেত জারি করার পর উঁচু স্থানে আশ্রয় নেয়া বেশকিছু আতঙ্কিত বাসিন্দা বাড়ি ফিরতে চাইছেন না। আরো ভূমিকম্প হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
রোববার দুর্যোগ সংস্থাগুলো একথা জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সুলাওয়েসির পূর্ব উপকূলে ভূমিকম্প পরবর্তী বেশ কয়েকটি কম্পন হয়েছে। সেখানে কোন হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা কর্মকর্তারা সে ব্যাপারে নিশ্চিত হতে পারেননি।
গত বছর এ দ্বীপে ভূমিকম্প ও ভূমিকম্প পরবর্তী সুনামির আঘাতে হাজার হাজার মানুষ প্রাণ হারায়।
ভূমিকম্প আঘাত হানা লুউক নগরীতে পালানোর সময় পড়ে গিয়ে এক বাসিন্দা নিহত হয়েছে বলে জানা গেছে।
একজন সাংবাদিক বলেন, বড় ধরনের ক্ষয়ক্ষতির কোন লক্ষণ নেই।
দুর্যোগ সংস্থা শনিবার ভোরে জানায়, ‘পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।’
প্রায় ১ হাজার ৩শ’ পরিবার বাড়ি ফিরে এসে বলে জানিয়েছে সংস্থাটি।৬.৮ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছের ছোট একটি দ্বীপের বাসিন্দারা সুনামির আতঙ্কে এখনো উঁচু ভূমি থেকে বাড়ি ফিরতে চাইছেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat