ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৩-৩১
  • ৩৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এফ আর টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় তাসভির ও ফারুক ৭ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক:-রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ভবনের বর্ধিত অংশের মালিক তাসভির উল ইসলাম ও ভবনের জমির মালিক প্রকৌশলী এস এম এইচ আই ফারুককে জিজ্ঞাসাবাদ করার জন্য সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার দুপুরে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ডিবি পুলিশের পরিদর্শক জালাল উদ্দিন অভিযুক্তদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী উভয় পক্ষের শুনানি শেষে তাসভির উল ইসলাম ও এস এম এইচ আই ফারুকের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ ও আদালত সুত্রে জানাগেছে, মামলায় বিএনপি নেতা তাসভির উল ইসলাম ও এস এম এইচ আই ফারুকের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে পরস্পর জোগসাজশে মানুষের জানমালের ক্ষতি, অবহেলা ও তাচ্ছিল্যপূর্ণ কার্যকলাপের ফলে অপরাধজনক অগ্নিকান্ডে মানুষের প্রাণহানি, মারাত্মক জখমসহ সম্পদের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়।
বনানীতেএফআর টাওয়ারের অগ্নিকান্ডের ঘটনায় বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মিল্টন দত্ত বাদী হয়ে শনিবার এই মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ তাসভির ও ফারুককে গ্রেফতার করে।
গত বৃহস্পতিবার দুপুরে বনানী থানার কামাল আতাতুর্কস্থ এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় স্থানীয় জনতাকে সাথে নিয়ে বিভিন্ন বাহিনী ও সংস্থা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নেভায় এবং ৬৮ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।
আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের ৬ কর্মী আহত হয় এবং এই অগ্নিকান্ডের ঘটনায় ২৬জনের প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া সেখানে বিভিন্ন অফিসের আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat